শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
অবতরণের সময় ‘চাকা ফাটল’ নভোএয়ার উড়োজাহাজের

অবতরণের সময় ‘চাকা ফাটল’ নভোএয়ার উড়োজাহাজের

বার্তা পরিবেশক,রাজশাহী বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ রানওয়েতে অবতরণের সময় চাকা ফেটে গেছে। আজ রোববার সকাল ৯টা ৪৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে। পরে ঢাকা থেকে নভোএয়ারের আরেকটি বিমান পাঠিয়ে ফিরতি ফ্লাইটের যাত্রীদের নিয়ে যাওয়া হয়।

তবে নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাহ-উল-ইসলাম আমাদের সময়কে বলেন, ‘চাকা ফেটে যায়নি, পাংচার হয়েছে। নভোএয়ারের উড়োজাহাজটি রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণের সময় এর চাকা পাংচার হয়ে যায়। তবে পাইলটের দক্ষতার কারণে নিরাপদেই অবতরণ করে যাত্রীবাহী বিমানটি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এমনকি ভেতরের যাত্রীরা বিষয়টি টেরও পাননি।’

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, নভোএয়ারের এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজটি ৩৩ জন যাত্রী নিয়ে সকাল ৯টা ৪৫ মিনিটে রাজশাহীতে আসে। অবতরণের পর পাইলট উড়োজাহাজ পরীক্ষা করে দেখেন। এ সময় পেছনের বামপাশে থাকা বাইরের দিকের একটি চাকার হাওয়া কম দেখতে পান। এ কারণে তিনি পরবর্তী ফ্লাইট স্থগিত করেন। পরে ঢাকা থেকে তাদের অপর একটি উড়োজাহাজ গিয়ে দুপুর ১২টার পর যাত্রীদের নিয়ে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯