মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দুই নারীকে উত্ত্যক্ত করায় দুই আসামির জামিন বাতিল

দুই নারীকে উত্ত্যক্ত করায় দুই আসামির জামিন বাতিল

নিজস্ব প্রতিবেদক :: লালমনিরহাটে দায়রা জজ আদালতের বারান্দায় দুই নারীকে উত্ত্যক্ত করায় দুই আসামিকে দেওয়া জামিন বাতিল করেছেন বিচারক। রবিবার (১৭ নভেম্বর) জেলার দ্বিতীয় দায়রা জজ আদালতের বিচারক মারুফ হোসেন কক্ষে থাকার সময় তার আদালতের বারান্দায় এ ঘটনা ঘটে।

দুই মাদক মামলার আসামীর সাথে একই এলাকার অপর দুই নারীর হাতাহাতির ঘটনায় দুই আসামীর পূর্ব জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ নিয়েছেন বিজ্ঞ বিচারক মারুফ হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মুসা আলম।

কারাগারে পাঠানো আসামিরা হলেন আদিতমারী উপজেলার দীঘলটারী এলাকার আমির হোসেনের ছেলে রাশিদুল ইসলাম (২৮) ও রাবিউল ইসলাম (২৫)। তাদের বিরুদ্ধে আদিতমারী থানায় মাদক মামলা রয়েছে। সেই মামলায় দুই সহোদর জামিনে ছিল। রবিবার (১৭-নভেম্বর) বিকাল ৪টার দিকে সংশ্লিষ্ট আদালতে হাজিরা দিতে আদালতের বারান্দায় অপেক্ষা করছিল তারা। সে সময় এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার দুই নারী জানান, নজরুল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে দেখা করতে আদালত চত্বরে গিয়েছিলেন তারা। সেখান থেকে ফেরার সময় রাশিদুল ও রাবিউল তাদের উত্ত্যক্ত করে। তারা এর প্রতিবাদ জানান। তাদের দাবি, এসময় ওই দুই ব্যক্তি তাদের মারধর করেন।

দায়রা জজ আদালত ও কোর্ট পুলিশ সূত্র জানায়, রাশিদুল ও রাবিউল দ্বিতীয় দায়রা জজ আদালতের বারান্দায় হাজিরা দেওয়ার জন্য অপেক্ষা করার সময় ওই দুই নারীকে উত্ত্যক্ত করে। এ সময় দুই নারী প্রতিবাদ জানায়। পরে কথা কাটাকাটি হলে রাশিদুল ও রাবিউরের শার্টের কলার ধরে উত্যক্ত করার প্রতিবাদ জানায়। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি দ্বিতীয় দায়রা জজ মো. মারুফ হোসেনের নজরে পড়ে। তিনি পুলিশকে চারজনকেই আটক করার নির্দেশ দেন। পরে আটক চারজনের জবানবন্দি নিয়ে রাশিদুল ইসলাম ও রাবিউল ইসলামের আগের জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর আদেশ এবং দুই নারীকে ছেড়ে দেওয়ার আদেশ দেন।

লালমনিরহাট কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মুসা আলম জানান, আদালতের আদেশ তারা সঙ্গে সঙ্গে কার্যকর করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯