বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাউফলে সাত জুয়াড়ি আটক

বাউফলে সাত জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে জুয়া খেলার সময় হাতে- নাতে সাত জুয়াড়িকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। তারা হলেন আলাউদ্দিন ব্যাপারী (৫৫), বাবুল হাওলাদার (৩৮), মন্টু সিকদার (৬২), কবির ব্যাপারী (৩৮), মজিবর মৃধা (৪৫), মোঃ নিজাম হাওলাদার (৩৫), কালাম সরদার (৩৫)। তাঁরা সবাই কালাইয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কালাইয়া গ্রামের বাসিন্দা। গ্রেফতারকৃতদের শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে এস আই মৃনাল চন্দ্র সিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল কালাইয়া বন্দরের টেম্পু ষ্ট্যান্ড এলাকায় শহিদুল ব্যাপারীর বাড়ির সামনে থেকে ওই সাত জুয়াড়িকে গ্রেফতার করা হয় এবং জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ওই রাতেই জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন বাউফলকে জুয়া মুক্ত করা লক্ষে এ অভিযান চলবে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯