বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
ইতালির মুসলিম সমাজ রক্ষা পেলো

ইতালির মুসলিম সমাজ রক্ষা পেলো

অনলাইন ডেস্ক :: ইতালির সিয়েনা ডানপন্থী উগ্রবাদীদের মসজিদে হামলার পরিকল্পনা ভেস্তে গেছে। পরিকল্পনার কথা জানতে পেরে এখন পর্যন্ত ১২ জনকে আটক করেছে টাসকানির পুলিশ। মঙ্গলবার ইতালির গণমাধ্যমের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে আনাদুলো এজেন্সি।

আটকৃতরা সিয়েনা প্রদেশের টাসকানির একটি মসজিদে হামলা চালানোর পরিকম্পনা করেছিলো।
গ্রেপ্তারকৃতদের বাড়ি থেকে বিপুল পরিমান অস্ত্র, ছুরি, বোমা, ডেটোনেটর, রকেট উদ্ধার করেছে পুলিশ। এসময় তাদের বাসায় নাৎসি চিহ্ন ঝুলতে দেখা যায়।

মুসলমানরা নামাজে থাকাকালীন মসজিদের নিচে একটি পাইপলাইনে বিস্ফোরণের পরিকল্পনা করা হয়েছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ইতালির ফ্লোরেন্স ও সিয়েনা পুলিশের বিশেষ ইউনিট অভিযান চালিয়ে মোট ১২ জনকে গ্রেপ্তার করে। যাদের মধ্যে বাবা-ছেলেও রয়েছে। এই বাবা পেশায় একজন ব্যাংকার।

আন্দ্রে চেসি নামের ৬০ বছর বয়স্ক ওই ব্যাংকার বাবার ফেসবুক বিশ্লেষণের সময় তাকে বেশ কিছু ছবিতে নাৎসি চিহ্নসম্বলিত কাপড়ে দেখা যায়।
হামলার এবপরিকল্পনা ফাঁস হওয়ার মধ্য দিয়ে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলো ইতালির মুসলিম সমাজ। ইতালির সংবাদমাধ্যমে এমন খবর দেখে অনেকেই দুই রাকাত নফল নামাজ আদায় করেন।

এক লিখিত বিবৃতিতে দেশটির ডেমোক্রেটিক পার্টির সাংসদ ইমানুয়েল ফিয়ানো এ ঘটনাকে ‘চরম বেদনাদায়ক’ উল্লেখ করে সবাইকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯