বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
২৯৪ উত্তরপত্র উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের হারিয়ে যাওয়া, ভাঙারির দোকানে

২৯৪ উত্তরপত্র উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের হারিয়ে যাওয়া, ভাঙারির দোকানে

অনলাইন ডেস্ক :: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত বিএ এবং বিএসএস ২০১৮ এর সমাজতত্ব-২ পরীক্ষার ২৯৪টি উত্তরপত্র হারিয়ে যাওয়ার তিন দিন পর একটি ‘ভাঙারির’ দোকান থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন রোডের একটি ‘ভাঙারির’ দোকান থেকে এই উত্তরপত্র উদ্ধার করা হয়।
গত ৭ নভেম্বর জেলার কসবা উপজেলার সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের সমাজকর্মের প্রভাষক মো ছায়েদুর রহমান ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় খাতাগুলো হারিয়ে ফেলেন। শনিবার দুপুরে তিনি নিজেই খাতাগুলো খুঁজে পান।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো সেলিম উদ্দিন ও প্রভাষক ছায়েদুর রহমান উত্তরপত্র পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
তবে কসবা উপজেলা সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো ইসহাক ভূঁইয়া বিষয়টি জানেন না জানিয়ে বলেন, ‘প্রভাষক ছায়েদুর রহমান বিষয়টি আমাকে জানাননি।’

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়ের করা জিডিতে বলা হয়, প্রভাষক ছায়েদুর রহমান ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বণিকপাড়ায় বসবাস করেন। গত ৭ নভেম্বর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র কুমিল্লা থেকে বিএ এবং বিএসএস পরীক্ষার ২০১৮ এর উত্তরপত্র নিয়ে কুমিল্লা থেকে চট্টলা এক্সপ্রেস ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আসেন। দুপুর দেড়টার দিকে তিনি ট্রেন থেকে নেমে রিকশা ডাকতে যান। পরে এসে দেখেন খাতা ভর্তি বস্তাটি নেই।

খাতা খুঁজে পাওয়ার বিষয়টি স্বীকার করে প্রভাষক ছায়েদুর রহমান বলেন, টোকাইয়ের মাধ্যমে তিনি নিজেই খাতাগুলো খুঁজে পেয়েছেন। শনিবার বিকালে তিনি স্টেশন রোড এলাকার একটি ভাঙ্গারির দোকান থেকে খাতাগুলো উদ্ধার করেন। সব খাতাই অক্ষত আছে বলে তিনি দাবি করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, শনিবার থানায় একটি জিডি করার পর পুলিশ ও ওই ব্যক্তি স্টেশনের আশপাশ এলাকায় খাতার সন্ধানে নামেন। বিকালে স্টেশন রোডের একটি ভাঙারির দোকান থেকে খাতাগুলো উদ্ধার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯