বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
অতিষ্ঠ সাধারণ মানুষ, সবজির দামে

অতিষ্ঠ সাধারণ মানুষ, সবজির দামে

নিজস্ব প্রতিবেদক :: ক্রেতাদের অভিযোগ বাজারে কার্যকর মনিটরিং না থাকায় মাসের পর মাস চড়া
শীতের আগাম শাক-সবজির সরবরাহ বাড়লেও বরিশালে বাজারে কমনি দাম।

উল্টো সপ্তাহের ব্যবধানে কিছু সবজির দাম বেড়েছে। সব ধরনের শাক-সবজির চড়া দামে অতিষ্ঠ ক্রেতারা। কিন্তু বাড়তি দামের হাত থেকে তাদের রক্ষা পাওয়ার কোনো উপায় নেই।

ফলে সবজি বাজারে ক্রেতাদের হাহুতাশ বাড়ছে। ক্রেতাদের অভিযোগ বাজারে কার্যকর মনিটরিং না থাকায় মাসের পর মাস চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। এতে সাধারণ মানুষের পকেট কাটা গেলেও, মুনাফা লোভি এক শ্রেণির পকেট ভারি হচ্ছে। বাজারে যে হারে সবজির সরবরাহ রয়েছে তাতে সংশ্লিষ্টদের কড়া নজরদারি থাকলে দাম কমে যাবে।

বরিশালে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির কেজি ১০০ টাকা বা তার বেশি দামে বিক্রি হচ্ছে। পেঁপে বাদে বাকি সবজির কেজি ৫০ টাকা স্পর্শ করেছে। ৫০ টাকার নিচে থাকলেও সপ্তাহের ব্যবধানে পেঁপের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বরিশাল ষ্টীমারঘাট বাজার, পোর্ট রোড, নতুল্লাবাদ, রুপাতলি এলাকার বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। সবজির চড়া দামের কারণে ক্রেতাদের একটি অংশ সবজি খাওয়া কমিয়ে দিয়েছেন।

সরবরাহ বাড়ার পরও দাম না কমায় বিক্রিতারাও অবাক হচ্ছেন। খুচরা বিক্রেতাদের অভিমত, আড়তে গেলে পছন্দমতো সব ধরনের সবিজ পাওয়া যাচ্ছে। কিন্তু দাম বেশি। বেশি দামে কেনার কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আর পাইকারি বিক্রেতাদের অভিমত, যে হারে সবজির সরবরাহ বাড়ছে, চাহিদা তার থেকে বেশি।
এ কারণে দাম তুলনামূলক বেশি।স্টীমারঘাট বাজারের ব্যবসায়ী মনির হোসেন বলেন, শীতের সব ধরনের আগাম সবজির সরবরাহ বেড়েছে এটা সত্য।

তবে সবজি যে হারে আসছে, চাহিদা তার থেকে অনেক বেশি। চাহিদার তুলনায় সরবরাহ কম থকায় দাম চড়া।

তিনি আরও বলেন, অন্য পণ্যের মতো কাঁচামাল মজুদ রেখে বাজারে সংকট বাড়ানো যায় না। কারণ কাঁচামাল মজুদ করলে পচে যায়। তাই সিন্ডিকেট করে কাঁচামালের দাম বাড়ানোর সুযোগ নেই। সরবরাহ বাড়লে স্বাভাবিকভাবেই সবজির দাম কমে যাবে।

বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারে নতুন আসা গোল আলুর কেজি বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা। ১০০ টাকা কেজির এ তালিকায় রয়েছে- পাকা টমেটো, শিম, গাজর, শশা, বরবটি। পাকা টমেটো ১০০-১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১৪০-১৬০ টাকা। আর শিম, গাজর, শশা ও বরবটির কেজি বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা। এর মধ্যে সরবটি ও শসার দাম বেড়েছে। সপ্তাহের ব্যবধানে দাম বাড়ার তালিকায় রয়েছে শীতের আগাম সবজি ফুলকপিও। গত সপ্তাহে ২০-২৫ টাকা পিস বিক্রি হওয়া ফুলকপির দাম বেড়ে ৩০-৪০ টাকা হয়েছে। একই দামে বিক্রি হচ্ছে বাঁধাকপি। আর গত সপ্তাহে ১৫-২০ টাকা কেজি বিক্রি হওয়া পেঁপের দাম বেড়ে হয়েছে ৩০-৩৫ টাকা।

তবে সপ্তাহের ব্যবধানে বেগুনের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে ৮০-১০০ টাকা কেজি বিক্রি হওয়া বেগুনের দাম কমে ৪০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। মুলার কেজি আগের সপ্তাহের মতোই ৪০-৫০ টাকা কেজি রয়েছে। মাঝারি আকারের লাউ বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা পিস। করলা ৬০-৭০ টাকা কেজি। চিচিংগা, ঝিঙা, ধুনদলের কেজি বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকার মধ্যে।

এ সবজিগুলোর দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে। সবিজর দামের বিষয়ে হাসপাতাল রোডের বাসিন্দা হাসান বলেন, প্রায় এক বছর ধরে সব ধরনের সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। সবজির দাম শুনতেই মন খারাপ হয়ে যায়। কোনো সবজির দামই মন ভালো করার মতো না। কচুর লতির কেজিও ৮০ টাকা। ৫০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। বেশিরভাগ সময় এক পোয়া (২৫০ গ্রাম) করে সবজি কিনি।

শুধু আমি একা নয়, বাজারের বেশিরভাগেরই এ অবস্থা। নতুল্লাবাদ বাজার থেকে বাজার করা মো. ইমন বলেন, এক মাসের বেশি সময় ধরে শুনছি শিগগির সবজির দাম কমবে। কিন্তু সপ্তাহ ঘুরে বাজারে তার কোনো প্রতিফল দেখতে পাই না। প্রতি সপ্তাহেই সবজির দাম শুনে হতাশ হই। সবকিছুর দাম চড়া।

তিনি বলেন, এমন চড়া দামে নিম্ন আয়ের মানুষের পক্ষে পছন্দ মতো সবজি কিনে খাওয়া কষ্টকর। আপনি নিজেই দেখেন ১০০ টাকা কেজি টমেটো, গাজর, শসা কেনা কয়জনের পক্ষে সম্ভব। সবজির এমন দামে মানুষ অতিষ্ঠ হবে এটাই স্বাভাবিক। কিন্তু কারও কিছু করার নেই। কারণ সবজি এমন বস্তু কিনতেই হবে। সেটা কম হোক বা বেশি। এদিকে সবজির পাশাপাশি চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের শাক। পালন শাকের আটি বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা। লাল শাক ১৫-২০ টাকা আটি। একই দামে বিক্রি হচ্ছে মুলা শাক, সরিষা শাক, সবুজ শাক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯