রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা, আবরারের মৃত্যুর ঘটনায়

প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা, আবরারের মৃত্যুর ঘটনায়

অনরাইন ডেস্ক :: ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে ‘কিশোর আলো’র অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ বুধবার দুপুর ৩টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করেন নিহত আবরারের বাবা মো. মজিবুর রহমান।

আজ বেলা সাড়ে ৩টার দিকে ভারপ্রাপ্ত বিচারক মো. আমিনুল হকের আদালতে এ মামলার অভিযোগের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে আবরারের বাবা মো. মজিবুর রহমান জবানবন্দি প্রদান করেন এবং আইনজীবীরা মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য আদালতে কাছে প্রার্থনা করেন।
ভারপ্রাপ্ত বিচারক মো. আমিনুল হক নিহত আবরারের লাশ দ্রুত উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। এছাড়া মোহাম্মাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাসকে ১ ডিসেম্বরের মধ্যে মামলার তদন্ত করে প্রতিবেদন জমার দেওয়ার নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর বিকেলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ক্যাম্পাসে কিশোর আলোর অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয় নাইমুল আবরার রাহাত। এ ঘটনায় আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে আসছে শিক্ষার্থীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯