রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
থাইল্যান্ডে ১৫ পাহারাদার নিহত, বন্দুকধারীদের হামলায়

থাইল্যান্ডে ১৫ পাহারাদার নিহত, বন্দুকধারীদের হামলায়

অনলাইন ডেস্ক :: থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের ইয়ালা প্রদেশে মঙ্গলবার রাতে একদল বন্দুকধারীর গুলিতে স্বেচ্ছায় পাহারা দেয়া ১৫ ব্যক্তি নিহত হয়েছেন বলে বুধবার পুলিশ জানিয়েছে। পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, রাস্তার পাশে পাহারা বক্সে ১১ জনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং বাকি চারজনকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।

মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটের দিকে একদল অজ্ঞাত বন্দুকধারী পাহারা বক্সের পেছনের রাবার বাগান থেকে অন্ধকারে গোপনে নেমে এসে পাহারাদারদের ওপর গুলি চালায়।
তারা ঘটনাস্থল ত্যাগ করার আগে পাহারাদারদের শটগান ও অন্যান্য অস্ত্র নিয়ে যায় এবং রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দেয়।

দেশের সবচেয়ে দক্ষিণের এ এলাকায় কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করেছে এবং অজ্ঞাত খুনিদের ধরতে তল্লাশি চালাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯