মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জীবিত নারীকে মৃত ঘোষণা করায় কারাগারে তরুণী

জীবিত নারীকে মৃত ঘোষণা করায় কারাগারে তরুণী

চট্টগ্রামে প্রতিনিধি :: চট্টগ্রামে ফেসবুক আইডি হ্যাকড করে জীবিত মানুষকে মৃত ঘোষণার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাজিয়া আক্তার প্রকাশ নাদিয়া নামে এক তরুণীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদ এর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন নাদিয়া। আদালত জামিন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দিন আহমেদ অনুসন্ধানকে বলেন, সাইবার আইনের মামলায় নাদিয়া নামে এজাহারভুক্ত এক আসামি আদালতে আত্মসর্মপন করে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে তার জামিনের বিরোধীতা করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
খোঁজ নিয়ে জানা যায়, নগরীর পাঁচলাইশ এলাকার বাসিন্দা ইসতিয়াক হাসানের স্ত্রীর ফেইসবুক আইডি হ্যাকড করে বিভ্রান্তিকর তথ্য ছড়ায় নাদিয়াসহ আরো কয়েকজন হ্যাকার। এই অভিযোগে গত ২৬ মে নগরীর পাঁচলাইশ থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ১৭/১৮/২৪/২৫/৩৪/৩৫ ধারায় একটি মামলা দায়ের করেন ইসতিয়াক।
মামলা সূত্রে জানা গেছে, ইসতিয়াক হাসানের স্ত্রী ফেসবুক আইডি হ্যাক করে সেখানে তার মৃত্যুর বিষয়ে একটি পোস্ট দেন হ্যকাররা। কিন্তু তার স্ত্রী জীবিত আছেন। হ্যাকাররা ফেসবুক গ্রুপে বিভিন্ন জনের নামে বিভ্রান্তিমূলক পোস্ট করে ব্লাকমেইলসহ নানান ভাবে সাধারণ মানুষদের হয়রানি করতেন বলে অভিযোগ রয়েছে। এ মামলার প্রধান আসামি মো. ওয়াহিদ কারাগারে থাকলেও আরেক আসামি তাসনুবা আনোয়ার, দন্ত চিকিৎসক তাসলিমা জামিনে বাইরে রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯