মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কুড়িগ্রামে রোগী সেজে ভুয়া চিকিৎসককে আটক

কুড়িগ্রামে রোগী সেজে ভুয়া চিকিৎসককে আটক

নিজস্ব প্রতিবেদক :: রোগী সেজে এক ভুয়া চিকিৎসককে আটক করে ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার সোনাহাট বাজারে উত্তর ভরতেরছড়া গ্রামের আনছার আলীর ছেলে আসাদুজ্জামান নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে স্থানীয় জনসাধারণের সঙ্গে প্রতারণা করে আসছিলো। শুধু তাই নয়, তার ওই চেম্বারে অশ্ব, পাইলস, একশিরা ও দাঁতের অপারেশন করে আসছিলো।
মঙ্গলবার দুপুরে স্থানীয় থানার পুলিশ রোগী সেজে অপারেশনের বিভিন্ন যন্ত্রপাতি, রেজিস্ট্রেশন বিহীন নিম্নমানের ওষুধসহ তাকে চেম্বার থেকে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সায়েম এবং ওসি ইমতিয়াজ কবির ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ভুয়া চিকিৎসককে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯