মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে ব্যাগে পাওয়া গেল নবজাতকের লাশ

বরিশালে ব্যাগে পাওয়া গেল নবজাতকের লাশ

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল ॥ বরিশাল নগরীর নথুল্লাবাদ ব্রিজ সংলগ্ন সড়কের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রিজ এলাকায় পড়ে থাকা একটি ব্যাগ নিয়ে কুকুর টানা হেচরা করার সময় পুলিশ ওই ব্যাগ থেকে লাশটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী পথচারীরা জানান, মহাসড়কের পাশে ফেলে যাওয়া একটি ব্যাগে এক নবজাতকের লাশ ছিল। কুকুর নবজাতকের পা কামড়ে টানা-হেচরা করছিল। এ সময় কয়েকজন সড়কের পাশেই লাশটি মাটি চাপা দিতে চায়। তবে শেষ পর্যন্ত পুলিশে খবর দেয়া হলে তা উদ্ধার করা হয়।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, রবিবার রাতের যে কোনো সময় নবজাতকের লাশটি ব্যাগে ভরে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পথচারীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সড়কের পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ও ডিএনএ সংরক্ষণের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯