মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
খুলনায় ২ বছরের কারাদণ্ড, পুলিশ হেফাজতে চোখ হারানো শাহজালালের

খুলনায় ২ বছরের কারাদণ্ড, পুলিশ হেফাজতে চোখ হারানো শাহজালালের

খুলনা প্রতিবেদক :: খু্লনায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় চোখ হারানো যুবক মো. শাহজালালকে ছিনতাই মামলায় দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার খুলনার মহানগর হাকিমের আদালত-১ (দ্রুত বিচার) এর বিচারক মো. আমিরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায়ের পর শাহজালালকে কারাগারে পাঠানো হয়।

২০১৭ সালের ১৮ জুলাই নগরীর খালিশপুর এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে শাহজালালকে আটক করে খালিশপুর থানা পুলিশ। পরদিন ভোরে চোখ তুলে ফেলা অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছিনতাইয়ের ঘটনায় সোমা বিশ্বাস নামের এক নারী শাহজালালকে আসামি করে খালিশপুর থানায় মামলা দায়ের করেন।

এদিকে শুরু থেকেই পুলিশের বিরুদ্ধে চোখ তুলে ফেলার অভিযোগ করে শাহজালালের পরিবার। এ ঘটনায় ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর খালিশপুর থানার তৎকালীন ওসি নাসিম খানসহ ১৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেন শাহজালালের মা রেনু বেগম। মামলাটি নিম্ন আদালত খারিজ করে দিলে তারা উচ্চ আদালতে আপিল করেন। এর মধ্যে পুলিশ কর্মকর্তারা মীমাংসার প্রস্তাব দেওয়াসহ বিভিন্ন সময়ে নানা অভিযোগ করে শাহজালালের পরিবার।

শাহজালালের আইনজীবী মোঃ নুরুল হক বলেন, ছিনতাই মামলার একমাত্র আসামি ছিলেন শাহজালাল। তার কাছ থেকে কিছু উদ্ধার করা যায়নি। তারপরও তাকে সাজা দেওয়া হয়েছে। তিনি বলেন, এই রায় প্রভাবিত করা হয়েছে। নিম্ন আদালতে শাহজালালের সাজা দেওয়া গেলে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি উচ্চ আদালতে টিকবে না। এসব কারণে এমনটা করা হয়েছে।

শাহজালালের বাবা জাকির হোসেন বলেন, সকাল থেকেই পুলিশের লোকেরা আদালত এলাকায় অবস্থান নেন। তারা কয়েকবার আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে। কিন্তু আমরা কোনো কথা বলিনি। তিনি বলেন, আমার ছেলের চোখ নিল, ছেলেকে অন্ধ বানালো, এবার তাকে জেলেও ঢোকালে। গরীবের ওপর এমন অত্যাচার, আল্লাহ সহ্য করবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯