মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
দুদক কার্যালয়ে সাকিব

দুদক কার্যালয়ে সাকিব

ঢাকা প্রতিনিধি :: সাকিব আজ রবিবার সকালে হঠাৎ করে দুদকে যান। বাংলাদেশের সেরা এ ক্রিকেটার সৌজন্য সাক্ষাৎ করতে দুদকে গিয়েছিলেন বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

প্রণব কুমার জানান, ‘সাকিব সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। দুদকের শুভেচ্ছা দূত হিসেবে তিনি সময় পেলেই আসেন। বিশেষ কোনো বিষয়ে আসেননি। সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন।’

আইসিসি এক বছরের জন্য নিষিদ্ধ করায় আপাতত খেলায় সুযোগ নেই সাকিব আল হাসানের। জুয়াড়ির প্রস্তাব গোপন করার অভিযোগে সাকিবকে নিষিদ্ধ করেছে আইসিসি। তাই তিনি দলের সঙ্গে ভারত সফরে যেতে পারেননি।

সকাল সাড়ে ১০টার দিকে তিনি দুদকে গিয়েছিলেন।সেখানে ছিলেন আধঘণ্টার মতো। তিনি দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাকিব নিষিদ্ধ হওয়ার পর দুদক চেয়ারম্যান বলেছিলেন, ‘সাকিব কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হয়নি। দুদক সব সময় তার পাশে আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯