মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
ইমাম বিমান : ” দক্ষ যুব গড়ছে দেশ , বঙ্গবন্ধুর বাংলাদেশ ” স্লোগান কে সামনে রেখে ঝালকাঠিতে জাতীয় যুব দিবস ২০১৯ পালিত।
শুক্রবার (০১ নভেম্বর) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ জোহের আলী জাতীয় যুব দিবস ২০১৯ উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে গ্যাস বেলুন উড়িয়ে জাতীয় যুব দিবসের র্যালী উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, পৌর কাউন্সিলর বাবু তরুণ কুমার কর্মকার , যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।