বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
১৮১৮ ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা, নকশাবহির্ভূত কারনে

১৮১৮ ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা, নকশাবহির্ভূত কারনে

ঢাকা ডেস্ক :: রাজউকের নকশাবহির্ভূত ১৮১৮টি ভবন মালিকের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

বুধবার সেগুনবাগিচায় পূর্ত ভবনে বিশ্ব বসতি দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বর্জ্যকে সম্পদে পরিণত করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ঢাকাসহ আশপাশের এলাকায় রাজউক অনুমোদিত নকশার বাইরে যারা ভবন নির্মাণ করেছেন আমরা তাদের নোটিশ দিয়েছি। আমরা যদি সেগুলি হঠাৎ করে ভাঙতে যাই তাহলে আইনের ব্যত্যয় ঘটবে। নিয়ম অনুযায়ী আমরা নোটিশ দেওয়া শুরু করেছি। নোটিশের আশানুরূপ ফল না এলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

এক্ষেত্রে কোন ভবনের মালিক কে, তার গায়ের রং কী, তিনি কোন পদে আছেন, তার কী পরিমাণ অর্থ আছে এগুলো আমার কাছে কোনো কাজ করবে না। তিনি বলেন, ইতোমধ্যেই দুর্নীতি দমন কমিশন অনেক ভবন মালিকের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। ভবন নির্মাণে দুর্নীতিতে কোনো ছাড় দেওয়া হবে না।

মন্ত্রী আরও বলেন, আমাদের জনবলের সংকট থাকায় ধীর ধীরে আমরা কাজ করছি। পর্যায়ক্রমে সবার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ‘আমরা দুর্নীতিকে সমর্থন করি না। কেউ দুর্নীতি করুক সেটা আমরা চাই না। তবে গণহারে কাউকে দোষারোপ করবেন না। আমরা কাউকে বাঁচানোর পক্ষে না, যিনি দুর্নীতি করবেন তাকে শাস্তি পেতেই হবে।

সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আমাদের ত্রম্নটির কথা লিখবেন, তবে অর্জনগুলো যেন বাদ না পড়ে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ করে তিনি বলেন, প্রজাতন্ত্রের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে মনে রাখতে হবে দেশের মালিক জনগণ। তাদের টাকায় আমাদের বেতন দেওয়া হয়। তাই জনগণের কোনো কাজে গাফিলতি সহ্য করা হবে না। মন্ত্রী বলেন, বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। শহরের সব সুবিধা গ্রামে পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশকে অত্যাধুনিক ও উন্নত বাংলাদেশে পরিণত করাই সরকারের লক্ষ্য। নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ড. খুরশীদ জাবিন হোসেন তৌফিকের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উলস্না খন্দকার, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাহাদাত হোসেন, রাজউকের চেয়ারম্যান ড. সুলতান আহমেদ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯