সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বিয়ে করতে এসে, পুলিশের হাতে আটক বর

বিয়ে করতে এসে, পুলিশের হাতে আটক বর

অনলাইন ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার নাসিরপুর কোনাপাড়া গ্রামে বাল্যবিয়ে করার দায়ে মো. মনির মিয়া (২৩) নামে এক যুবককে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাসিরপুর কোনাপাড়া গ্রামে বাল্যবিয়ের খবর পেয়ে কনের বাড়িতে উপস্থিত হয়ে এই সাজা দেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজগর আলী।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে নাসিরপুর কোনাপাড়া গ্রামের আবতাব উদ্দিনের ছেলে মো. মনির মিয়ার সঙ্গে একই গ্রামের মাহফুজ মিয়ার সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী এবং সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতারসহ একদল পুলিশ বিয়ে বাড়িতে হাজির হয়। এ সময় খবর পেয়ে কনের অভিভাবকরা গাঢাকা দেন। পরে বরকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। কনের বয়স এবং কাগজপত্র যাচাই করে দেখা যায় ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের অ্যাডভোকেট ইমদাদুল হক হাদির নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বয়স বাড়ানো হয়েছে। পরে কনের স্কুলের নথিপত্র যাচাই করে তার বয়স ১৬ বলে প্রমাণিত হয়। এ সময় বর মো. মনির মিয়াকে বাল্যবিয়ে নিরোধ আইন-২০১৭ এর ৭(১) ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী জানাস, বর-কনের বয়স বাড়িয়ে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ের ব্যবস্থা করায় সংশ্লিষ্ট আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯