মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল শ্লীলতাহানি ঘটনায় বখাটে আটক

বরিশাল শ্লীলতাহানি ঘটনায় বখাটে আটক

নিজস্ব প্রতিনিধি :: বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা নাজিরের কারনে এক তরুনী শ্লীলতাহানি থেকে রক্ষা পেয়েছে।

গতকাল বরিশালের ঐতিহ্য বাহি দূর্গা সাগরে ঘুরতে আসা এক তরুনীকে স্থানীয় কতিপয় বখাটেরা অপহরণ করে শ্লীলতাহানি করার চেষ্টা চালানোর এক পর্যায়ে দীঘির পরিদর্শনে নিয়োজিত কর্মচারীরা বিষয়টি দেখে দায়িত্ব রত নাজির সাইদুল ইসলাম সাইদকে তাৎক্ষণিকভাবে ভাবে জানালে তিনি তরুনীর সাথে শ্লীলতাহানি করার চেষ্টা কারী বখাটেকে আটকে রেখে স্থানীয় পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্টেটকে খবর দেয়।

ঘটনার বিষয় অবহিত হয়ে সহকারি কমিশনার ভূমি ও এক্সুকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান খান বাবুগঞ্জ ভ্রামযমান আদালতের পরিচালনা করে স্থানীয় মাধবপাশার বাসিন্দা নুর ইসলাম হাওলাদারের ছেলে ইসমাইল হাওলাদার কে দন্ডবিধি ১৮৬০ এর ৫০১ ধারায় তাৎক্ষণিক ভাবে ছয় মাসের কাড়াদন্ড প্রদান করে।

এয়ারপোর্ট থানার এস আই ইয়াসিনকে দন্ডপ্রাপ্ত আসামী বখাটেকে জেল হাজতে পেরনের নির্দেশ প্রদান করা হয়েছে। গতকাল বিকেল ৪ টায় বাবুগঞ্জ মাধপপাশার দূর্গাসাগর দীঘির পাড়ে এ ঘটনা ঘটেছে। প্রতক্ষ সূত্রমতে বিকেল বেলায় বাবুগঞ্জ মাধবপাশায় বেরাতে আসা জুই (ছদ্মনাম) দীঘির পাড়ে হাটার সময় দীঘির পূর্ব পাড়ের দেয়াল টপকে বখাটে ইসমাঈল (২৪) আকস্মিক ভাবে তার পথ ভ্রষ্ট করে তার সাথে শ্লীলতাহানি করার চেষ্টা করে। তরুনীর ডাকচিৎকারে দীঘির পরিদর্শনে থাকা কর্মচারীরা শুনে ছুটে গিয়ে বখাটে আটক করে নাজিরকে খবর দেয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বখাটেকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করাতে স্থানীয়রা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা নাজির সাইদুল ইসলাম সাইদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্থানীয় সহ ঘুরতে আসা সকল দর্শনার্থীরা এমন সাহসী পদক্ষেপ গ্রহণ করে তরুণীর সম্মান রক্ষা করায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯