রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
টেকনাফে বাংলাদেশি জেলে নিহত, বিজিপির গুলিতে

টেকনাফে বাংলাদেশি জেলে নিহত, বিজিপির গুলিতে

অনলাইন ডেস্ক :: টেকনাফের নাফ নদীতে মাছ শিকার করতে গিয়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে নুর মোহাম্মদ (৩৪) নামের এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক জেলে।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার ঝিমংখালী সীমান্তে নাফ নদী পয়েন্টে এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান এ তথ্য নিশ্চিত করেন। খবর, ইউএনবি’র।

নিহত নুর মোহাম্মদ খারাংখালীর পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত সিদ্দিক আহমদের ছেলে। আহত আরেক জেলে আবুল কালাম একই এলাকার বক্তার আহমদের ছেলে।

স্থানীয় জেলেরা জানায়, বৃহস্পতিবার ভোরে মাছ শিকারে গেলে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে মারা যান নুর মোহাম্মদ। এছাড়া আবুল কালাম নামের আরেক জেলে আহত হয়েছেন।

বিভিন্ন সময় বিজিপি টহলের সময় বাংলাদেশি জেলেদের নির্যাতন করে বলেও অভিযোগ করেন স্থানীয় জেলেরা।

লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান বলেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯