মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শ্বশুর শাশুড়িকে নির্যাতন, পুত্রবধূর কারাদন্ড

শ্বশুর শাশুড়িকে নির্যাতন, পুত্রবধূর কারাদন্ড

অনলাইন ডেস্ক :: বরিশাল আগৈলঝাড়ায় বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে ভরণ-পোষণের খরচ না দেয়া, খাবার না দেয়া, ঘর থেকে নামিয়ে দেয়া ও মারধর করায় গৃহবধূকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বুধবার (৩০ অক্টোবর) সকালে দন্ডপ্রাপ্তকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত হলো আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের বাসিন্দা খোকন বৈরাগীর স্ত্রী মনিকা রানী।

জানা গেছে, দন্ডপ্রাাপ্ত মনিকা তার শ্বশুর ও শাশুড়ির ভরণ-পোষণের খরচ না দিয়ে আলাদা খাবারের ব্যবস্থা করে। এছাড়া মনিকার বিরুদ্ধে তার শ্বশুর ও শাশুড়িকে ঘর থেকে নামিয়ে দেয়া এবং শ্বশুরকে মারধর করার অভিযাগ রয়েছে। গত ২৩ অক্টোবর তার শ্বশুর ভবসিন্ধু বৈরাগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মনিকাকে অফিসে আসতে চিঠি দেয়া হলেও তিনি আসেননি। এ কারণে মঙ্গলবার সন্ধ্যায় সমাজসেবা কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে ভবসিন্ধুর বাড়িতে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু মনিকা কোনভাবেই তার শ্বশুর-শাশুড়িকে মেনে নিতে পারবে না বলে জানিয়ে দেয়। পরে মনিকাকে রাতেই আটক করে তার কার্যালয়ে আনার পর সে অকপটে সবকিছু স্বীকার করেন। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

অপরদিকে মনিকার বৃদ্ধ শ্বশুর ও শাশুড়িকে ঘরে থাকার নির্দেশ দেয়া হয়। তাদের সঙ্গে কোন ধরনের খারাপ ব্যবহার কিংবা ঘর থেকে নামিয়ে দিতে চাইলে প্রশাসনকে অবহিত করতে বলা হয়েছে।

আদালতের বিচারক বিপুল চন্দ্র দাস তার দেয়া রায় সম্পর্কে বলেন, বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি অথবা বাবা-মাকে খাবার না দেয়া ও তাদের মানসিক এবং শারীরিক নির্যাতনের বিরুদ্ধে এই রায়টি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। মনিকার শ্বশুর ভবসিন্ধু বৈরাগী জানান, তাদের খাবার দেয়া বন্ধ করে গত ছয় মাস ধরে তাকে ও তার স্ত্রী বিমলা অধিকারীকে ঘর থেকে নামিয়ে দেয় মনিকা। তারা রান্নাঘরে রান্না করতে গেলে মনিকা তাদের গালিগালাজ করে মারধর করে। বিষয়টি তাদের ছেলে খোকন জানলেও সে তার স্ত্রী মনিকার ওপর কোন কথা বলতে পারেন না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯