মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে
নলছিটি গাছের সঙ্গে শত্রুতা

নলছিটি গাছের সঙ্গে শত্রুতা

নিজস্ব প্রতিনিধি :: ঝালকাঠির নলছিটিতে একটি পরিবারের অর্ধ শতাধিক ফলের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার ফেরিঘাট সংলগ্ন চর বহরমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

অভিযোগে জানা যায়, ১৯৯৯ সালে শেখ হাসিনার সরকার ভূমিহীনদের জমি বন্দোবস্ত দেন। নলছিটির সুগন্ধা নদী তীরের চর বহরমপুর এলাকায় ৪৫ শতাংশ জমি পেয়েছেন মোনাছেফ হাওলাদার ও তাঁর স্ত্রী মমতাজ বেগম। স্বামী-স্ত্রীকে দলিল করে ৯৯ বছরের জন্য সরকার জমি বন্দোবস্ত দেন।

ওই জমিতে সম্প্রতি বিভিন্ন ফলজ গাছ লাগিয়ে বাগান তৈরি করেন তারা। একটি বসতঘরও উত্তোলন করেন। বসতঘরটি উত্তোলনের সময় স্থানীয় ভূমিদস্যু একটি চক্র তাদের নানা হুমকি দেয়। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা বসতঘরের পাশের কলা গাছ, নারিকেল, জলপাই, আমলকি, আম ও পেয়ারার অর্ধশতাধিক গাছ কেটে ফেলে।

এ ঘটনায় মোনাছেফ হাওলাদারের ছেলে হাসিবুল হাসান সবুজ নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নলছিটি থানার সেকেন্ড অফিসার (এসআই) হুমায়ুন কবির বলেন, পুলিশ সরজমিনে গিয়ে বিষয়টি দেখেছে। জিডি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯