মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চট্রগ্রাম কিস্তির টাকা শোধ করতে না পেরে’ যুবকের আত্মহত্যা

চট্রগ্রাম কিস্তির টাকা শোধ করতে না পেরে’ যুবকের আত্মহত্যা

চট্রগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রামের পটিয়া পৌর সদরে ‘কিস্তির টাকা শোধ করতে না পেরে’ রিংকু শীল (৩২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার দুপুর ১২টার দিকে পটিয়া সদরের মুন্সেফবাজার এলাকার ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিংকু শীল বোয়ালখালী উপজেলার খিতাবচর গ্রামের রনজিত শীলের ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রিংকু শীল দীর্ঘদিন ধরে পটিয়া সদরে একটি সেলুনে নরসুন্দর হিসেবে কাজ করছিলেন। কিন্তু উপার্জিত আয় দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। আর্থিক অস্বচ্ছলতার কারণে কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। ঋণের কিস্তির টাকা ঠিকমতো শোধ করতে পারছিল না। এদিকে এনজিওগুলোর কর্মীরা তাকে কিস্তির টাকা শোধের জন্য চাপ দিচ্ছিলেন। বুধবারও একটি এনজিওতে তার কিস্তির তারিখ ছিল। ওই এনজিও থেকে তিনি ৪০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু এনজিও কর্মীরা কিস্তির টাকা নিতে আসার আগেই দুপুর ১২টার দিকে ঘরের সিলিংফ্যানের সঙ্গে গলায় ফাসঁ লাগিয়ে আত্মহত্যা করেন রিংকু।

পটিয়া থানার এস আই রুকন উদ্দিন জানান, কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন রিংকু। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯