মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পাকিস্তানে এক শহরেই ৯’শ শিশু এইডস আক্রান্ত

পাকিস্তানে এক শহরেই ৯’শ শিশু এইডস আক্রান্ত

অনলাইন ডেস্ক :: পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাতোদেরো শহরে মরণ ব্যাধি এইডস মহামারি আকার ধারণ করেছে। চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ৭ মাসে অন্তত ৯’শ শিশু এইচআইভি এইডস রোগে আক্রান্ত হয়েছে। তাছাড়া আরও অন্তত ২’শ প্রাপ্ত বয়স্ক ব্যক্তি এ রোগে আক্রান্ত হয়েছেন। অধিকাংশ শিশু আক্রান্তের কারণ হিসেবে একজন ডাক্তার কে দায়ী করা হচ্ছে। অভিযোগ রয়েছে ওই চিকিৎসক একই সিরিঞ্জ বারবার ব্যবহার করেছেন।

পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘটনার সত্যতা স্বীকার করে বলেছে, ওই এলাকাতে অন্তত ২ লক্ষ মানুষের বাস। ধারণা করা হচ্ছে এইডস আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।

জানা গেছে, রাতোদেরো শহরটিতে দরিদ্র লোকের সংখ্যা বেশি। অভিযুক্ত ডা. মোজাফফর ঘাংঘ্রো চিকিৎসা ফি কম নেওয়ায় অধিকাংশ রোগীই তার কাছে যেতো। তবে তিনি শিশুদের চিকিৎসার ক্ষেত্রে একই ইনজেকশন সিরিঞ্জ বারবার ব্যবহার করতেন।

ইমতিয়াজ জালবানি নামের একজন ‘অনুসন্ধান ২৪ ফোর’ কে জানিয়েছেন, কয়েক মাস আগে ডা. মোজাফফরের কাছে তার ছেলেকে চিকিৎসার জন্য নিয়ে যান। তখন ডাক্তার ময়লার পাত্র থেকে একটি পুরাতন সিরিঞ্জ বের করে তার ছেলেকে ইনজেকশন দেয়। এসময় তিনি অভিযোগ করলেও ডাক্তার বলেন এত কম টাকায় এর চেয়ে ভালো চিকিৎসা সেবা দেওয়া সম্ভব নয়। এ ঘটনার কয়েক মাস পরই তার ছেলের এইডস ধরা পড়ে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯