রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
‘ভুল চিকিৎসায়’ নার্সের মৃত্যু

‘ভুল চিকিৎসায়’ নার্সের মৃত্যু

রংপুর প্রতিনিধি :: রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের এক প্রসূতি নার্সের মৃত্যু হয়েছে। হাজেরা আখতার নামের ওই প্রসূতি নার্সের ‘ভুল চিকিৎসায়’ মৃত্যু হয়েছে অভিযোগ এনে বিক্ষোভ শুরু করেছে কুড়িগ্রাম হাসপাতালের সহকর্মী নার্সরা। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ নার্সরা।

২৭ অক্টোবর, রবিবার সকালে হাজেরা আখতারের মৃত্যুর খবরে সহকর্মীরা চিকিৎসা সেবা বন্ধ রেখে বিক্ষোভ শুরু করে।

বিক্ষোভরত নার্সরা জানিয়েছে, এই হাসপাতালের নার্স হাজেরা আখতার প্রসব বেদনা নিয়ে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) হাসপাতালে ভর্তি হয়। ওই দিনই হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. অমিত কুমার তার সিজার করেন। কিন্তু সিজারের পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে শুক্রবার তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হলে আজ রবিবার সকালে তার মৃত্যু হয়।

হাজেরা আখতারের মৃত্যুর খবর কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পৌঁছালে তার সহকর্মী নার্সরা বিক্ষুব্ধ হয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে। নার্সদের অভিযোগ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের গাইনি চিকিৎসক অমিত কুমারের ভুল চিকিৎসায় হাজেরা বেগমের মৃত্যু হয়েছে। আমরা এ কারণে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ওই চিকিৎসকের অপসারণসহ ৭ দফা দাবি জানিয়েছি। এ দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিযে যাবো।

নিহত হাজেরা আখতার ২০১৮ সালের নভেম্বর মাসে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চাকরিতে যোগদান করেন। তার বাড়ি গাইবান্ধা জেলায়।

এ ব্যাপারে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. অমিত কুমার বসুর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাহিনুর রহমান সরদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রসূতি নার্স ডিআইসি রোগে আক্রান্ত হওয়ার ফলে অতিরিক্ত রক্ত ক্ষরণ হয়। এ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিল। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু মো. জাকিরুল ইসলাম জানান, নার্সদের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯