বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
প্রেমিকের মুখে তরুণীর অ্যাসিড নিক্ষেপ

প্রেমিকের মুখে তরুণীর অ্যাসিড নিক্ষেপ

অনলাইন ডেস্ক :: ভারতের উত্তরপ্রদেশের আলীগড়ে প্রেম বা বিয়েতে রাজি না হওয়া কিংবা অন্য কোনো কারণে তরুণীর মুখে অ্যাসিড নিক্ষেপের ঘটনার কথা হর-হামেশাই পত্রিকার পাতায় চোখে পড়ে। কিন্তু বিয়ে না করায় প্রেমিকা তার প্রেমিকের মুখে অ্যাসিড নিক্ষেপ করেছে এমন ঘটনা কদাচিৎ শোনা যায় কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।

তবে বাস্তবে এ রকমই একটি ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের আলীগড়ে। বিয়ের প্রস্তাব নাকচ করায় উনিশ বছরের এক যুবতী অ্যাসিড ছুড়ে মারে তার প্রেমিকের মুখে। এতে ওই যুবকের মুখমণ্ডল ঝলসে যায়।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, আক্রান্ত পুরুষ বন্ধুর পরিবারের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবতীকে আইপিসির ৩২৬-এ ধারায় গ্রেফতার করা হয়েছে।

যুবকের পরিবার জানিয়েছে, তাদের দুই জনের সম্পর্ক এক মাস আগেই ভেঙে যায়। তার পরও সেই যুবতী তার প্রেমিককে ফোন করে মানসিকভাবে অত্যাচার করতো এবং তাকে বিয়ে করার জন্য চাপ দিত। যে কারণে ছেলেটি তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু তার পরও মেয়েটি ফোন করা বন্ধ করেনি

খবরে বলা হয়েছে, গেল বৃহস্পতিবার সকালে যুবকটি যখন স্থানীয় একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিল, তখন আচমকা সেখানে চলে আসে ওই যুবতী। তার পর যুবকটির মুখে অ্যাসিড ছুড়ে মারে।

তবে অভিযুক্ত যুবতী জানিয়েছে, তার বয়ফ্রেন্ডই তাকে বিয়ে করার জন্য জোর করছিল। তার অভিযোগ, যদি সে বিয়ে না করে তাহলে ওই ছেলে তাদের অন্তরঙ্গ ছবি সকলকে দেখানোর হুমকিও দেয়।

খবরে বলা হয়েছে, আক্রান্ত যুবকের জহরলাল মেডিকেল কলেজে চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, অ্যাসিড আক্রমণের ফলে তার চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯