মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
নাবালিকা মদ্যপ বাবার লালসার শিকার, বাঁচাতে গিয়ে আক্রান্ত মা ও দাদু

নাবালিকা মদ্যপ বাবার লালসার শিকার, বাঁচাতে গিয়ে আক্রান্ত মা ও দাদু

রায়গঞ্জ প্রতিনিধি :: বাবার লালসার শিকার নবম শ্রেণির পড়ুয়া নাবালিকা। শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কুলিক বনাঞ্চল সংলগ্ন বাহিন পঞ্চায়েতের সুহারই এলাকায়। অভিযোগ, মদের নেশায় বুঁদ হয়ে নিজের কন্যাকে ধর্ষণের চেষ্টা করে এক ব্যক্তি। বাধা দিতে গেলে মদ্যপ স্বামীর হাতে আক্রান্ত হন স্ত্রী ও শ্বশুর। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে কাজ সেরে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন রামচন্দ্র মাহাতো নামে ওই ব্যক্তি। সেই সময় ঘরে ঘুমিয়ে ছিল ওই ব্যক্তির নাবালিকা মেয়ে। অভিযোগ, নেশায় বুঁদ হয়ে ঘরে ঢুকেই হঠাৎ ঘুমন্ত মেয়েকে জড়িয়ে ধরে অভিযুক্ত। মেয়েকে ধর্ষণের চেষ্টা করে সে। ঘুম ভেঙে বাবার আচরণ দেখে আতঙ্কে চিৎকার জুড়ে দেয় নাবালিকা। মেয়ের চিৎকার শুনে পাশের ঘর থেকে ছুটে আসেন অভিযুক্তের স্ত্রী। স্বামীর আচরণ দেখে স্তম্ভিত হয়ে যান তিনি। স্বামীকে বাধা দেওয়ার প্রাণপণ চেষ্টাও করেন তিনি। কিন্তু সেই সময় উলটে স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত। লাঠি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে রামচন্দ্র। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই বধূ।

শব্দ পেয়ে পাশের ঘর থেকে ছুটে আসেন ওই বধূর বাবা। জামাইকে সামলানোর চেষ্টা করেন তিনি। বাধা পেয়ে শ্বশুরকেও আক্রমণ করে অভিযুক্ত। এরপর চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যায় প্রতিবেশীরা। স্থানীয়দের তৎপরতায় গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয় ওই বধূ ও তাঁর বাবাকে। চিকিৎসাধীন নাবালিকাও। জানা গিয়েছে, ইতিমধ্যেই পৈশাচিক এই ঘটনায় অভিযুক্ত রামচন্দ্র মাহাতোর বিরুদ্ধে পরিবারের তরফে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে শনিবার রাত থেকেই পলাতক অভিযু্ক্ত রামচন্দ্র।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯