শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিত পারেনি এমন বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।এরই প্রেক্ষিতে ১৪ দলের পক্ষ থেকে জবাব চেয়ে চিঠি দেয়া হয়।ওই চিঠির জবাব দিলেন মেনন।
রোববার রাতে ওয়ার্কার্স পার্টির নগর নেতা কামরল হাসানকে দিয়ে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের বাসায় এ চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাশেদ খান মেনন।
মেনন বলেন, ১৪ দলের পক্ষ থেকে আমার দেয়া বক্তব্যের যে জবাব চাওয়া হয়েছিলো।আমি ওই চিঠির জবাব দিয়েছি।