রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ছাত্রলীগ নেতা সোহেল মাহমুদ গুলিবিদ্ধ

ছাত্রলীগ নেতা সোহেল মাহমুদ গুলিবিদ্ধ

খুলনা প্রতিনিধি :: খুলনা মহানগর ছাত্রলীগের সহ সভাপতি শেখ সোহেল মাহমুদকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় রাত ১০ টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

শনিবার (২৬ অক্টোবর) রাত ৯ টার দিকে খানজাহান আলী থানাধীন মশিয়ালী স্কুল মাঠে তাকে দুর্বৃত্তরা গুলি করে। সোহেল মাহমুদ খানজাহান আলী থানার ফারিয়ার ডাঙ্গা এলাকার শেখ হুমায়ুন কবীরের ছেলে।

খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন জানিয়েছেন, সোহেল মাহমুদ খুলনা মহানগর ছাত্রলীগের সহ সভাপতি।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় রাত ১০ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তার শরীর থেকে গুলি বের করা হয়েছে। বর্তমানে তিনি শংকামুক্ত আছেন।

খানজাহান আলী থানার ডিইটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আমরা কিছুক্ষণ আগে জানতে পরেছি। ঘটনাস্থলে পুলিশে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯