বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বৃষ্টিজনিত কারনে বরিশাল এসে, ফিরে গেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

বৃষ্টিজনিত কারনে বরিশাল এসে, ফিরে গেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

বার্তা পরিবেশক :: বৃষ্টিজনিত কারনে বিমান যোগে বরিশাল এসে নামতে না পেরে ঢাকা ফিরে গেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম এমপি। শুক্রবার বেলা ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

আবহাওয়া খারাপ থাকায় এবং বৃষ্টিজনিত কারনে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম এমপিকে বহনকারী বাংলাদেশ বিমানটি ঢাকা থেকে বরিশাল আসলেও বিমানবন্দরে ল্যান্ড করতে পারে নি।

তবে একটি সূত্র বলছে, আবহাওয়া খারাপ থাকায় এবং বৃষ্টিজনিত কারনের পাশাপাশি মূল রানওয়েতে অনেকগুলো কুকুর ছুটোছুটি-খেলাধুলা করছিল। এতে করে ওই বিমান অবতরণে সমস্যার সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি অবতরণের সময়েও কুকুরগুলো রানওয়ে না ছাড়ায় দুর্ঘটনার শঙ্কা সৃষ্টি হয়। এমন ঘটনার উদ্ভব হয় বিমান বন্দর কর্তৃপক্ষ বিমান অবতরণের পূর্বে রানওয়ের নিরাপত্তা নিশ্চিত না করায়। তাই বাধ্য হয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম এমপিকে বহনকারী ইউ এস বাংলা বিমানটি ঢাকায় ফিরে গেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে বরিশাল বিশান বন্দর’র ম্যানেজার বলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানটি বেলা ৩ টার দিকে বরিশাল বিমান বন্দরে এসে অবহাওয়া খারাপ থাকায় ল্যান্ড করতে পারে নি। তবে ২ টা ১৭ মিনিটে ইউ এস বাংলা বিমান ও ৪ টা ১৭ মিনিটে নবএয়ার বিমান দুটি বরিশাল বিমান বন্দরে ল্যান্ড করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯