মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
২ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধী :: ফরিদপুরে পৃথক দুই উপজেলা থেকে শাহীন শেখ (২৫) এক যুবক ও নূরজাহান বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ভাঙ্গা উপজেলা থেকে শাহীনকে ও সালথা উপজেলা থেকে নূরজাহানের মরদেহ উদ্ধার করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান অনুসন্ধানকে জানান, খবর পেয়ে উপজেলার হামিরদী ইউনিয়নের মহেশ্বর্দী বড়মুচকুর্ণী গ্রামে বাড়ির পাশের একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শাহীনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন দেখে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শাহীন একই গ্রামের কৃষক হাফিজ শেখের ছেলে।

অপরদিকে, সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে বাড়ির পাশের একটি গাছে নূরজাহানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নূরজাহান একই গ্রামের কাঞ্চন মিয়ার স্ত্রী।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ অনুসন্ধানকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন দেখে মৃত্যুর কারণ জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯