বুধবার, ২২ Jul ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বিকালেই আলোচনায় বসবে বিসিবি, ক্রিকেটাররা চাইলে

বিকালেই আলোচনায় বসবে বিসিবি, ক্রিকেটাররা চাইলে

অনলাইন ডেস্ক :: দেশের ক্রিকেটে চলমান অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় যেকোনো সময় ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বুধবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, তামিম ইকবালের সঙ্গে যোগাযোগ হয়েছে বিসিবির। তামিম আমাদের জানিয়েছে ক্রিকেটারদের বা সতীর্থদের সঙ্গে কথা বলে জানাবে। তারা যখন জানাবে তখন বসব, যদ্দুর জানি তারা বিকেলে বসবে। যেখানেই বসতে বলবে আমরা রাজি।’

এর আগে গতকাল দুপুরে বিসিবির সংবাদ সম্মেলনে সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। কেউ ফোন ধরছেন না।

এর আগে সোমবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের সামনে বেতন বাড়ানোসহ ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেন ক্রিকেটাররা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকবেন তারা। দাবিগুলো একে একে পড়ে শোনান ১১ ক্রিকেটার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯