বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাজশাহীতে গ্যাংকালচার চক্রের প্রধান মাহফুজুর রহমান গ্রেপ্তার

রাজশাহীতে গ্যাংকালচার চক্রের প্রধান মাহফুজুর রহমান গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো :: পুঠিয়ায় বিশেষ অভিযানে ‘গ্যাংকালচার’ অপরাধ চক্রের প্রধান মাহফুজুর রহমান ওরফে বৃত্তকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বানেশ্বর সরকারি কলেজের প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বৃত্ত উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের আতাউর রহমানের ছেলে।

রাজশাহী সদরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, ৬ই অক্টোবর পুঠিয়া থানায় গ্যাংকালচার অপরাধ বিষয়ে একটি মামলা দায়ের হয়। বৃত্ত ওই মামলার এজাহারভুক্ত প্রধান আসামি। মামলার পর থেকে সে পলাতক ছিল।

এর আগে, গত ৫ই অক্টোবর সন্ধ্যায় উপজেলার পৌর এলাকার বিষ্ণুপুর মহল্লার একটি পরিত্যক্ত ভবনে তিন কিশোরকে আটক রেখে নির্যাতন করা হয়। এ সময় ওই দলের এক নারী সদস্যকে দিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ করে কিশোরদের পরিবারের কাছে ২০ হাজার টাকা চাঁদাও দাবি করেছিল অপরাধ চক্রটি।

পুলিশ জানায়, কৌশলে পালিয়ে এসে পরদিন ৬ই অক্টোবর মাহফুজুর রহমান ওরফে বৃত্তকে প্রধান আসামি করে পুঠিয়া থানায় চাঁদাবাজির মামলা দায়ের করে ওই কিশোররা। এই মামলায় এক নারী সদস্যসহ চক্রটির মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃত্তকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯