মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক :: দুদকের করা দুই মামলায় ১০ ও ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন। এ অবস্থায় জানা গেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাসীন আওয়ামী লীগকে নিয়ে কটূক্তির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৬ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আমিনুল হক এ দিন ধার্য করেন। এদিন মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। খালেদা জিয়ার আইনজীবী এদিন অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ২৬ নভেম্বর অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেন। ২০১৭ সালের ২৫ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ