রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৫৫ সেনাবাহিনী ভলিবলে পদাতিক ডিভিশনে চ্যাম্পিয়ন

৫৫ সেনাবাহিনী ভলিবলে পদাতিক ডিভিশনে চ্যাম্পিয়ন

সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতায় ৫৫ পদাতিক ডিভিশন অঞ্চল চ্যাম্পিয়ন এবং ২৪ পদাতিক ডিভিশন অঞ্চল রানার্স-আপ হয়েছে।
রবিবার রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনে সেনাবাহিনী ভলিবলের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতায় ২৪ পদাতিক ডিভিশন অঞ্চলের ইউপি সার্জেন্ট প্রকাশ চক্রবর্তী সেরা প্রবীণ খেলোয়াড় এবং ১৭ পদাতিক ডিভিশন অঞ্চলের সৈনিক নয়ন কুমার বিশ্বাস সেরা নবীন খেলোয়াড় হয়েছেন।

সমাপনী অনুষ্ঠানে রংপুর এরিয়া কমান্ডার ও ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মো. নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় রংপুর অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সকল পর্যায়ের সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ১৩ অক্টোবর শুরু হওয়া এ প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের ১৫টি দল অংশগ্রহণ করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯