সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সচিব পদমর্যাদা পেলেন ৪ সংস্থা প্রধান, জনপ্রশাসন মন্ত্রণালয়

সচিব পদমর্যাদা পেলেন ৪ সংস্থা প্রধান, জনপ্রশাসন মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক :: সচিব পদমর্যাদার গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন সরকারি চার সংস্থার প্রধান।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এই চার কর্মকর্তাকে বেতন কাঠামোর সর্বোচ্চ গ্রেড দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শাহাদাৎ হোসেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. হাইয়ুল কাইউম, পেট্রোবাংলার চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রুহুল আমিন এবং পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কাজী আ খ ম মহিউল ইসলাম গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন।

পদোন্নতির পর এই চার কর্মকর্তাকে আগের দফতরেই প্রেষণে পদায়ন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯