সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
কেঁদে ফেললেন চিত্রনায়িকা মৌসুমী

কেঁদে ফেললেন চিত্রনায়িকা মৌসুমী

অনলাইন ডেস্ক :: ভোটাধিকার হারানো শিল্পীদের সঙ্গে কাঁদলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মৌসুমী। গতকাল বুধবার সন্ধ্যায় বিএফডিসিতে সাংবাদিকদের সামনে চোখের পানি ধরে রাখতে পারেনি প্রিয়দর্শিনী’খ্যাত এই চিত্রনায়িকা।

তিনি দাবি করেন, বিগত দুই বছরে মিশা-জায়েদ কমিটি প্রায় ১৮১ জন শিল্পীর ভোটাধিকার খর্ব করেছে। এ সময় তার সঙ্গে ছিল ভোটাধিকার হারানো বেশ ক’জন শিল্পী। মৌসুমীর সঙ্গে গলা মিলিয়ে তারাও তাদের ভোটের অধিকার ফিরে পাওয়ার দাবি জানান। ভোটাধিকার হারানো শিল্পীরা কান্না শুরু করলে সেখানে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
মৌসুমী বলেন, ‘যেসব অনিয়ম হয়েছে, তার সুষ্ঠু সমাধান চাই। আমরা সসম্মানে আমাদের ভোটারদের সদস্যপদ ফিরিয়ে দিতে চাই।’
নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে তিনি আরও বলেন, ‘বয়স্ক শিল্পীদের নিয়ে আমরা একটা পরিকল্পনা করেছি। বয়সের কারণে যারা এখন সিনেমায় কাজ করতে পারছেন না বা দূরে আছেন- সমিতির পক্ষ থেকে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার একটা ব্যবস্থা করতে চাই। আমরা শিল্পীরা এক পরিবার হয়ে সারা জীবন থাকতে চাই।’
এদিকে, আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে শুরু হয়েছে শিল্পীদের দৌড়ঝাঁপ। এবারের নির্বাচনে সভাপতি পদে দাঁড়িয়েছেন মিশা সওদাগর। স্বতন্ত্র প্রার্থী হয়ে একই পদে লড়ছেন চিত্রনায়িকা মৌসুমী। আসন্ন নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯