বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
লক্ষ্মীপুরে ১০ টাকার জন্য নিজ সন্তানকে খুন করলেন মা

লক্ষ্মীপুরে ১০ টাকার জন্য নিজ সন্তানকে খুন করলেন মা

নিজস্ব র্বাতা পরিবেশক : সূত্র ১০টি টাকা চাওয়ায় মায়ের হাতে খুন হলো ৮ বছরের শিশু কাউছার। শিশুটির মা তাকে গলাটিপে হত্যা করে। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের দক্ষিণ চররুহিতা গ্রামে।

গত সোমবার রাতের এ ঘটনায় শিশুটির মা স্বপ্না বেগমসহ ৪ জনকে আটক করা হয়েছে। পুলিশী জিজ্ঞাসাবাদে তিনি ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কাউছার স্থানীয় লোকমানিয়া হাফিজিয়া মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়তো। বাবা মো. রাসেল, পেশায় কাভার্ডভ্যান চালক।

প্রতিবেশীরা জানান, গাড়ি চালানোর কাজে বেশীর ভাগ সময় বাইরে থাকেন স্বপ্না বেগমের স্বামী রাসেল। এ সুযোগে এলাকায় উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেন স্বপ্না।
সোমবার রাতে মায়ের কাছে ১০ টাকা চাইলে মারধর করে তার গলাটিপে ধরেন মা। কিছুক্ষণ পর বাবা (সন্তান) মারা গেছে বলে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করেন স্বপ্না। এর আগেও স্বপ্নার বাবার বাড়িতে আরেকটি সন্তান রহস্যজনক কারণে মারা যান বলে জানান প্রতিবেশীরা।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর জানান, দীর্ঘদিন ধরে স্বপ্নার স্বামীর ২য় বিয়ে ও পারিবারিক অর্থনৈতিক সংকট নিয়ে তাদের সংসারে কলহ চলে আসছিল। রাতে শিশুটি তার মায়ের কাছে ১০ টাকা চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এ সময় তার ওড়না কেটে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে অপপ্রচার চালায়। পরে খবর পেয়ে পুলিশ সন্দেহজনকভাবে স্বপ্নাসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসে। একপর্যায়ে হত্যার কথা স্বীকার করে স্বপ্না বেগম।

এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯