রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাসে ধাক্কায় দুমে্রমুচের গেল যাত্রীবাহী আলফা : নিহত ২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাসে ধাক্কায় দুমে্রমুচের গেল যাত্রীবাহী আলফা : নিহত ২

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীবাহী বিআরটিসি বাসের সঙ্গে টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় যাত্রী। তারা সবাই টেম্পোর যাত্রী ছিলেন। পরে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বৈদ্যপাড়া সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টেম্পোর যাত্রী ঝালকাঠীর কাঁঠালিয়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক (৬০), ও ঝালকাঠীর দেউলাকাঠীর রাজীব মিস্ত্রির স্ত্রী নিপা মিস্ত্রি (৩০)। আহতরা হলেন- শাকিল আহমেদ (১৮), ফয়সাল (২৫) হৃদয় (২৫), ইলিয়াস (২৬), রাজিব (৪২) ও আজ্ঞাত পরিচয়ের এক যুবক।

বরিশাল কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজালাল জানান, বিআরটিসির ডাবল ডেকারের একটি বাস শিক্ষার্থীদের নিয়ে নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষে টেম্পুটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ৮ জন আহত হন। এরমধ্যে দুইজনের অবস্থা গুরুতর ছিল। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।

শেবাচিম হাসপাতালে দায়িত্বরত কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) এবি নাজমুল আহতদের বরাত দিয়ে জানান, হাসপাতালে আনার পর আব্দুল খালেককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পৌনে ১টার দিকে গুরুতর আহত নিপা মিস্ত্রিও মারা যান।

বিআরটিসি বরিশাল ডিপো সূত্রে জানা গেছে, ডিপোর ৬টি ডাবল ডেকার বাসের সবগুলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের জন্য ইজারা দেয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটির চালক ছিলেন সোহেল রানা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯