রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল প্রেসক্লাবে সিগারেট বিক্রির প্রচারণা বন্ধের দাবিতে সম্মেলন

বরিশাল প্রেসক্লাবে সিগারেট বিক্রির প্রচারণা বন্ধের দাবিতে সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :: তামাক নিয়ন্ত্রণ আইন অমান্য করে এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বাঙ্গালী সংস্কৃতিকে পুঁজি করে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই) কর্তৃক গৃহীত সিগারেটের ব্র্যান্ড প্রমোশনাল কার্যক্রম বন্ধের দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে মিলনায়তনে ইয়েস বাংলাদেশ ও বিএফডিএস এর আয়োজনে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ইয়েস বাংলাদেশ এর নির্বাহী প্রধান মোঃ ইসাহাক আলী মিজান লিখিত বক্তব্যে বলেন, বিভিন্ন সিগারেট কোম্পানির কর্মকর্তারা জার্সি পরে সিগারেট বিক্রির জন্য প্রচার চালায়। এদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করতে হবে। এছাড়া দাবী জানানো হয়, আমদানিকৃত সিগারেটের উপর জাতীয় বাজেটে টেক্স এবং খুচরা বাজারে মূল্য বাড়ানোর জন্য। তিনি আরও বলেন, ধূমপানমুক্ত বাংলাদেশ গড়তে হলে সচেতনতা বাড়াতে হবে। বর্তমান প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য ধূমপান পরিহারের বিকল্প নাই।

বরিশাল সিটি কর্পোরেশনের সংরক্ষিত কাউন্সিলর কহিনুর বেগম’র সভাপতিত্বে এসময় আলোচনায় অংশ নেয় বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন খন্দকার, সাংবাদিক কাজী মকবুল হোসেন, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, উন্নয়ন সংগঠক মোঃ জাকির হোসেন তালুকদার, মোঃ শাহ্ জালাল সহ অন্যান্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯