সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক।। তামাক নিয়ন্ত্রণ আইন অমান্য করে এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বাঙ্গালী সংস্কৃতিকে পুঁজি করে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই) কর্তৃক গৃহীত সিগারেটের ব্র্যান্ড প্রমোশনাল কার্যক্রম বন্ধের দাবিতে আজ বরিশাল প্রেসক্লাবে মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। কাউন্সিলর কহিনুর বেগম’র সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বলা হয়, বিভিন্ন সিগারেট কোম্পানির কর্মকর্তারা জার্সি পরে সিগারেট বিক্রির জন্য প্রচার চালায়। এদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করতে হবে। এছাড়া দাবী জানানো হয়, আমদানিকৃত সিগারেটের উপর জাতীয় বাজেটে টেক্স এবং খুচরা বাজারে মূল্য বাড়ানোর জন্য। সংবাদ সম্মেলনে আরও বলা হয়,ধূমপানমুক্ত বাংলাদেশ গড়তে হলে সচেতনতা বাড়াতে হবে। বর্তমান প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য ধূমপান পরিহারের বিকল্প নাই।
বরিশালে বারছে শিশু শ্রম ১৩ তারিখে নগররিতে জাপনিজ টোবাকো কম্পানির কর্মরত শিশু শ্রমিক
এসময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণত সম্পাদক স্বপন খন্দকার,সাংবাদিক কাজী মকবুল হোসেন, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, ইয়েস বাংলাদেশ এর নির্বাহী প্রধান মোঃ ইসাহাক আলী মিজান, উন্নয়ন সংগঠক মোঃ জাকির হোসেন তালুকদার, মোঃ শাহ্ জালাল প্রমুখ।
ইয়েস বাংলাদেশ ও বিএফডিএস এর যৌথ উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
।। এইচ এম আসলাম ।।