মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সৌদি আরবে মক্কা মদীনার পবিত্র দুই মসজিদে নতুন খতিব নিয়োগ

সৌদি আরবে মক্কা মদীনার পবিত্র দুই মসজিদে নতুন খতিব নিয়োগ

সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কার মসজিদে হারাম ও মদীনার মসজিদে নববীতে বেশ কয়েকজন নতুন খতিব ও ইমাম নিয়োগ দেয়া হয়েছে। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে এ নিয়োগ দেয়া হয়।
শনিবার মসজিদুল হারামাইন বিষয়ক অধিদপ্তরের প্রধান ড. আবদুর রহমান সুদাইস নতুন ইমাম-খতিবদের নাম প্রকাশ করেন। নতুন নিয়োগপ্রাপ্ত খতিবরা আগে থেকে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন বলে জানা গেছে।
মসজিদে হারামে খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ডা. বানদার বিন আবদুল আজিজ বালিলাহ ও শায়খ ডা. আবদুল্লাহ বিন আওয়াদ আল জুহানি। তারা দীর্ঘদিন ধরে মসজিদে হারামের বিভিন্ন ওয়াক্তের নামাজের ইমামতি করে আসছিলেন।
আর ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ডা. ইয়াসির আদ দাওসারি। তিনি কয়েকবছর আগে তারাবির ইমাম হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এখন থেকে ইমামতির দায়িত্বও পালন করবেন তিনি।
অন্যদিকে মদীনার মসজিদে নববীতে একজনকে নতুন খতিব ও দুইজনকে নতুন ইমাম ঘোষণা করা হয়েছে। খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ডা. আহমদ বিন তালিব হুমাইদ। তিনি আগে থেকেই মসজিদে নববীতে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন।
আর ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ডা. আহমদ বিন আলী হুজাইফি (মসজিদে নববীর বর্তমান প্রবীণ ইমাম ও খতিব শায়খ হুজাইফির সন্তান) ও শায়খ ডা. খালেদ বিন সুলাইমান মুহান্না। তারাও বেশ কয়েক বছর ধরে তারাবির ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯