মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে বিএনপি আবরার হত্যার প্রতিবাদে জনসমাবেশ

বরিশালে বিএনপি আবরার হত্যার প্রতিবাদে জনসমাবেশ

বরিশালে দেশ বিরোধী চুক্তি, মেধাবী তরুন ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত দাবীতে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১ টায় নগরীর অশ্বিনী  কুমার হল সংলগ্ন বরিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয় চত্বরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে জনসমাবেশে সভাপতির বক্তৃতায় কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেছেন, আজ আমাদের ভোটার বিহীন সরকার দেশের সংবিধান মানেন না। আবরার দেশের স্বাধীনতা ও স্বার্থ রক্ষার কথা বলতে গিয়ে অবৈধ সরকারের সন্ত্রাসী ছাত্রলীগের হাতে প্রথম শহীদ হয়েছে। দেশে এখন আর ন্যায় বিচার নেই। সরকার এখন রাষ্ট্র নিয়ন্ত্রন করছে বলেই দেশের কোন স্থরে জবাবদিহিতা নেই।

সমাবেশে আরো বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি ও বরিশাল উত্তর জেলা সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আবুল হোসেন খান, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি এ্যাড. বিলকিস আক্তার শিরিন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল উত্তর জেলা বিএনপি সাধারন সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন, সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন, মহানগর ভারপ্রাপ্ত সম্পাদক সাবেক কাউন্সিলর জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম সম্পাদক আনায়ারুল হক তারিন, উজিরপুর উপজেলা বিএনপি সভাপতি আঃ মন্নান মাস্টার, বাবুগঞ্জ উপজেলা বিএনপি সম্পাদক অহিদুজ্জামান প্রিন্স, মহানগর যুবদল সভাপতি এ্যাড. আখতারুজ্জামান শামীম, সম্পাদক মাসুদ হাসান মামুন, জেলা যুবদল সভাপতি এ্যাড. পারভেজ আকন বিপ্লব, সম্পাদক এ্যাড, তছলিম উদ্দিন ও বরিশাল মহানগর মহিলাদল নেত্রী শামিমা আকবর।

এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন, জাতীয়তবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য এ্যাড. আলী হায়দার বাবুল, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর সহ-সভাপতি রফিকুল ইসলাম রুনু সরদারসহ বিভিন্ন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯