সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় ২৫ জেলের কারাদণ্ড মা ইলিশ শিকার অপরাধে

ভোলায় ২৫ জেলের কারাদণ্ড মা ইলিশ শিকার অপরাধে

অনলাইন ডেক্স : ভোলা জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে গত ২ দিনে ৩৫ জেলেকে আটক করা হয় । শুক্রবার সকাল থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত অভিযানে মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন এলাকা থেকে কোস্টগার্ড,পুলিশ, মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় একটি ফিসিং ট্রলার, প্রায় ১ হাজার কেজি মা ইলিশ ও ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। এদিকে আটককৃতদের মধ্যে ২৫ জেলেকে ১ বছর করে কারাদণ্ড ও ৩ জনকে জরিমানা প্রদান করা হয়েছে।

ভোলা সদর উপজেলার সিনিয়ন মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান জানান, ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা এলাকার মেঘনা নদীতে আজ শনিবার সকালে ৩ জেলেকে মা ইলিশ ওকারেন্ট জালসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন আটককৃত ২ জেলেকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

অপর দিকে ভোলা জেল মৎস্য কর্মকর্তা আজাহারুল ইসলাম জানান, শুক্রবার ভোলা সদরে আরো ১০ জন, তজুমোদ্দিনে ৯জন, চরফ্যাসনে ৫জন ও মনপুরায় ৮জন জেলেকে একটি ফিসিং ট্রলার, ১ হাজার কেজি মা ইলিশ ও ২০ হাজার মিটার জালসহ আটক করা হয়েছে। এদের মধ্যে ২৩ জনকে ১ বছর কারাদণ্ড ও ২ জনকে জরিমানা করা হয়। এছাড়া ভোলা সদরের অপ্রাপ্ত বয়স হওয়ায় ৭ শিশুজেলেকে ছেড়ে দেয়া হয়। এবং জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে ও মাছ দু:স্থ্যদের মাঝে বিতরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯