শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বানারীপাড়ায় শ্রমিকলীগের পাল্টাপাল্টি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বানারীপাড়ায় শ্রমিকলীগের পাল্টাপাল্টি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক: বানারীপাড়ায় দলীয় অর্ন্তকোন্দলের কারনে জাতীয় শ্রমিকলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান দু’গ্রুপের উদ্রোগে পৃথকভাবে উদযাপন করা হয়েছে। শনিবার সকাল ৭টায় উপজেলা শ্রমিলীগের সভাপতি মো. শাজাহান হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. সুলতান হোসেন মীর সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মো. শাহাদাত ফকির,সদস্য সাদেম হোসেন,পৌর শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মো. হারুন অর রশিদ কোষাধ্যক্ষ মো. সালেক মীর,ল টার্মিনাল ঘাট শ্রমিকলীগের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের শ্রমিলীগের নেতা কর্মী। পরে দলীয় কার্যালয়ের সামনের সড়কে শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলেক্ষে বিভিন্ন শ্লোগান দিয়ে দেশবাসিকে শুভেচ্ছা জানানো হয়।

অপরদিকে সকাল ১০টায় বানারীপাড়া পৌর শাখা শ্রমিকলীগের পক্ষথেকে আলাদাভাবে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিদের বক্তব্যে বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক পৌর মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল বলেন,শ্রমিকরাই হলো আমাদের দেশের অন্যতম চালিকা শক্তি। তাদের প্রতি বিশেষ নজর রেখে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে সকলকে এক হয়ে শ্রমিকলীগের আদর্শ ও নীতিকে বাস্তবায়িত করতে হবে।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মাহামুদ হোসেন মাখন, উপেজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা, পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সম্পাদক শেখ শহিদুল ইসলাম ও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ওয়াহেদুজ্জামান দুলাল। পৌর শাখা শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি শাহেবালি মোল্লা, যুগ্ম-সম্পাদক মো, ফিরোজ হোসেন,পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রমূখ।

এদিকে উপজেলা ও পৌর শাখা শ্রমিকলীগের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের ভিতরে কোন্দল থাকার কারনে উভয় অনুষ্ঠানেই সাধারণ নেতা কর্মীদের উপস্থিতি ছিলো আগের যে কোন অনুষ্ঠানের চেয়ে কম। এসময় কোন্দল নিরসন করে সংগঠনকে শক্তিশালী সংগঠনে রূপান্তর করতে সাধারন নেতা-কর্মীরা অনতিবিলম্বে উপজেলা ও পৌর শ্রমিকলীগের কাউন্সিলের দাবী জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯