সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পিরোজপুরে ভান্ডারিয়ার পোনা বিরোধে প্রতিপক্ষ জেলের পিটুনীতে রফিকুল হাওলাদার নিহত

পিরোজপুরে ভান্ডারিয়ার পোনা বিরোধে প্রতিপক্ষ জেলের পিটুনীতে রফিকুল হাওলাদার নিহত

পিরোজপুরের ভান্ডারিয়ার পোনা নদে চরগড়া জাল পাতা নিয়ে বিরোধে প্রতিপক্ষ জেলের পিটুনীতে রফিকুল হাওলাদার (২৩) নামে এক জেলে নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে আব্দুল মন্নান মুন্সী (৫৫) নামে প্রতিপক্ষ এ জেলে রফিকুলকে পিটিয়ে পোনা নদীবক্ষে ফেলে দিলে সে নিখোঁজ হয়। পরে এ ঘটনার চার ঘন্টা পর রাত দশটার দিকে বরিশাল ফায়ার সার্ভিস এর ডুবুরী দল পোনা নদী বক্ষে তল্লাশী চালিয়ে নিহত ওই জেলের লাশ উদ্ধার করে। নিহত জেলে রফিকুল হাওলাদার উপজেলার লক্ষিপুরা গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, নদীতে অবরোধ থাক্য়া স্থানীয় লক্ষিপুরা গ্রামের জেলে রফিকুল হাওলাদার ভান্ডারিয়া শহর সংলগ্ন পোনা নদে শুক্রবার সন্ধ্যায় চরগড়া জাল দিয়ে মাছ শিকারের চেষ্টা চালায়। এসময় একই গ্রামের আব্দুল খালেক মুন্সীর ছেলে জেলে আব্দুল মন্নান মুন্সী বাাঁধা দেন। এ নিয়ে দুই জেলের মধ্যে কথার কাটাকাটির এক পর্যায় আব্দুল মন্নান জেলে রফিকুলকে পিটিয়ে পোনা নদী বক্ষে ফেলে দেয়। এরপর রফিকুল নদী বক্ষে নিখোঁজ হলে স্থানীয়রা থানা ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরী দল অভিযান চালিয়ে নদীবক্ষ হতে নিহত জেলের লাশ উদ্ধার করে।
বরিশাল ফায়ার সার্ভিস এর স্টেশন কর্মকর্তা সরাফত আলী তুহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৮ জনের একটি ডুবুরী দল নদীতে অভিযান চালিয়ে নিখোঁজের চারঘন্টা পর রাত দশটার দিকে ওই জেলের লাশ উদ্ধার করে। নিহত জেলের লাশ ভান্ডারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস.এম মাকসুদুর রহমান ঘটনা নিশ্চিত করে জানান, নিহত জেলের লাশের ময়নাতদন্তের পিরোজপুর মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতে বাবা মোতালেব হাওলাদারের বাদী হয়ে থানায় মামলা দায়েল করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯