রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নারায়ণগঞ্জে অশ্লীল ভিডিও দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ

নারায়ণগঞ্জে অশ্লীল ভিডিও দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ

নিজেস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত কবির হোসেনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের পর কবির হোসেনের মোবাইলে ধারণকৃত ধর্ষণের ভিডিও উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ধর্ষণের শিকার শিশুর বাবা বাদী হয়ে কবির হোসেনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। গ্রেফতারকৃত কবির হোসেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর রামপুরা এলাকার আব্দুল হান্নান ওরফে হান্নু মিয়ার ছেলে।

এর আগে শুক্রবার গভীর রাতে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় শিশুর পরিবার ও এলাকাবাসীর সহযোগিতায় শহরের উত্তর চাষাঢ়া থেকে কবিরকে গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহার থেকে জানা যায়, ফতুল্লার ভূইগড় এলাকার একটি দোকানে কাজ করে কবির। এ সুবাদে একই এলাকার এক ব্যবসায়ীর বাসায় একটি রুম ভাড়া নেয় সে। এরই মধ্যে ওই ব্যবসায়ীর পরিবারের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে তার। গত মে মাসে ব্যবসায়ীর শিশুর দিকে কুনজর পড়ে কবিরের। তখন থেকে বিভিন্ন প্রলোভনে শিশুটিকে নিজের রুমে নিয়ে গোপন স্থানে স্পর্শ করতো কবির। কয়েকদিন আগে ইউটিউবে অশ্লীল ভিডিও দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণ করে সে।

বৃহস্পতিবার অশ্লীল ভিডিও দেখিয়ে শিশুটিকে আবারও ধর্ষণ করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয় শিশুটির। তখন ঘটনাটি মাকে জানায় শিশুটি। এ অবস্থায় শুক্রবার রাতে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহায়তায় কবিরকে আটক করে পুুুলিশে খবর দেয় স্থানীয়রা।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোদাচ্ছের হোসেন বলেন, দীর্ঘদিন ধরে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। মোবাইলে ধারণকৃত ভিডিও না দেখলে প্রমাণ হতো না শিশুটির সঙ্গে দীর্ঘদিন এমন জঘন্য কাজ করেছে কবির। তাকে গ্রেফতার করা হয়েছে। সাতদিনের রিমান্ড চেয়ে তাকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯