বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
৩ দিন পর পেঁয়াজ আমদানি শুরু ভোলায়

৩ দিন পর পেঁয়াজ আমদানি শুরু ভোলায়

নিজস্ব প্রতিবেদক : ৩ দিন বন্ধ থাকার পর জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত ৬ অক্টোবর শহরের কাঁচাবাজারে সহকারী কমিশনার (ভূমি) মো. কাওসার আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মজুদ রাখার অভিযোগে নকিবুজ্জামান নামে এক ব্যবসায়ীর সাড়ে ৩ হাজার কেজি পেঁয়াজ জব্দ করা হয়। এছাড়াও অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে জুয়েল নামে এক ব্যবসায়ীর ৫০ হাজার, রতন সাহার ৩০ হাজার, ফরিদ ব্যবসায়ীর ৩০ হাজার, নোমানের ৫ হাজার ও রুবেলকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ওইদিন থেকেই জরিমানা আতঙ্কের কারণে ১০ অক্টোবর পর্যন্ত ভোলায় পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। পুরো শহর জুড়ে লেগে গিয়েছিল পেঁয়াজের জন্য হাহাকার। পেঁয়াজ যেন এক অমূল্য রতন? ক্রেতারা পেঁয়াজের জন্য ঘুরেছেন প্রতিটি দোকানে দোকানে। সব থেকে ছোট পেঁয়াজসহ পুরাতন কিছু পেঁয়াজ পাওয়া যেত বিভিন্ন বাজারে। তবে তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। এরপর বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক মোকামের পেঁয়াজ ক্রয় করার রসিদ দেখে এবং যাচাই-বাছাই করে ক্রয় করা দামের চেয়ে ৫ টাকা বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে পারবে এমন আশ্বাসে শুক্রবার থেকে ভোলায় পেঁয়াজ আমদানি শুরু হয়। যদি পেঁয়াজ আমদানি অব্যাহত থাকে তবে ভোলায় পেঁয়াজের হাহাকার ২ দিনের মধ্যেই অবসান হবে বলে জানায় ব্যবসায়ীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯