মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী ৩ দিনের সফরে বরিশালে

ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী ৩ দিনের সফরে বরিশালে

নিজস্ব পতিবেদক
তিন দিনের সফরে বরিশালে এসেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস। শুক্রবার বিকাল ৫টায় তিনি বরিশালে আসেন। সঙ্গে সফর সঙ্গী হিসেবে আছেন, স্বামী প্রশান্ত কুমার দাস ও ভারতের সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না। সফরের প্রথম দিন শুক্রবার সন্ধ্যায় তিনি বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন চারণ কবি মুকুন্দ দাস প্রতিষ্ঠিত কালী মন্দির পরিদর্শন করেন। এ সময় তাকে মন্দির কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। সফরের দ্বিতীয় দিন শনিবার সকাল ১০টায় নগরীর অক্সফোর্ড মিশন চার্চ, কবি জীবনানন্দ দাশের বাড়ি এবং কড়াপুরের মিয়া বাড়ি পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ভারতীয় হাই কমিশনারের। বিকেলে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সন্ধ্যায় অশ্বিনী কুমার টাউন হলে স্থানীয় একটি অনুষ্ঠানে যোগদান করবেন বলে জানা গেছে। রাত ৮টায় গ্র্যান্ডপার্ক হোটেলের বলরুমে সিটি মেয়রের সৌজন্যে সংবর্ধনা ও নৈশভোজে যোগ দেবেন রিভা গাঙ্গুলী দাস। তৃতীয় দিন রবিবার সকাল ৯টায় ঝালকাঠীর ভিমরুলির ভাসমান পেয়ারা বাজার এবং দুপরে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ভারতীয় হাই কমিশনারের। ওই দিনই তিনি ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করবেন।এদিকে ভারতীয় হাইকমিশনারের অবস্থান এবং চলাচলের পথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯