মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতের হরিয়াণার মেওয়াটে আটজন মিলে এক গর্ভবতী ছাগলকে ধর্ষণ করল

ভারতের হরিয়াণার মেওয়াটে আটজন মিলে এক গর্ভবতী ছাগলকে ধর্ষণ করল

অনলাইন ডেক্স : ঘৃণ্য বা জঘন্য অপরাধ বললেও হয়তো কম বলা হবে। আটজন মিলে এক গর্ভবতী ছাগলকে ধর্ষণ করল। পাশবিক অত্যাচারের জেরে সেই গর্ভবতী ছাগল শেষ পর্যন্ত মারা যায়। ভারতের হরিয়াণার মেওয়াটে এ ঘটনা ঘটেছে।

এমন জঘন্য কাজ করা ৮ জন অপরাধীকে শেষমেশ গ্রামবাসীরা ধরতে সক্ষম হয়। মারের মুখে অপরাধের কথা স্বীকার করে তারা।

জানা গেছে, গত বেশ কয়েকদিন ধরেই সেই গর্ভবতী ছাগলকে উত্যক্ত করত ওই আটজন। ছাগলের মালিক বহুবার তাদের বারণ করা সত্ত্বেও তারা কথা শোনেনি। দিন দিন সেই ছাগলকে বিরক্ত করার মাত্রা ছাড়াতে থাকে। ছাগলের মালিক আসলু এমন কিছু একটা কাণ্ড ঘটার আঁচ পেয়েছিলেন আগে থেকেই। কিন্তু শেষমেশ নিজের ছাগলকে এই আট পাষণ্ডের হাত থেকে রক্ষা করতে পারলেন না।

গ্রামবাসী কয়েকজন বলছেন, আসলুর বাড়ির দালান থেকে ওই ছাগলকে চুরি করে নিয়ে যায় আটজন। রাতের অন্ধকারে ছাগলটিকে একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে আটজন মিলে নির্মমভাবে ধর্ষণ করে। তারপর তড়িঘড়ি পাঁচজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিন্তু বাকি তিনজন পরিস্থিতি স্বাভাবিক দেখানোর জন্য বাড়ি ফিরে আসে। গর্ভবতী ছাগলটি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে চিত্কার করতে থাকে। আসলু ঘটনাস্থলে পৌঁছে দেখে ছাগলটি মৃত্যুর কোলে ঢলে পড়েছে।

ছাগলটির মালিক আসলু বলছিলেন, ওরা কয়েকদিন ধরেই আমার গর্ভবতী ছাগলটিকে বিরক্ত করত। আমি বারণ করায় প্রথমে ওরা চলে যায়। তারপর আবার কিছুক্ষণ বাদে ফিরে আসে। আমি তখন কাছাকাছি ছিলাম না। সেই সুযোগে ওরা আমার ছাগল চুরি করে। রাতের অন্ধকারে ওকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে অত্যাচার করে। পরে ওদের গ্রামবাসীরা হাতেনাতে ধরে ফেলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯