সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশাল আগৈলঝাড়া প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ১৫৪ টি মন্ডপে দুর্গাপূজা শুরু

বরিশাল আগৈলঝাড়া প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ১৫৪ টি মন্ডপে দুর্গাপূজা শুরু

অনলাইন ডেক্স : বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নে ১শত ৫৪টি মন্ডপে শুক্রবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পাঁচদিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। ১শ ৫৪টি মন্ডপে দুর্গাপূজা প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে। থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি পূজা অনুষ্ঠিত হচ্ছে আগৈলঝাড়া উপজেলায়। এসকল পূজা মন্ডপের মধ্যে ১শ ১৫টি মন্ডপ ঝুঁকিপূর্ন হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। উপজেলার রাজিহার ইউনিয়নে ৪৬টি, বাকাল ইউনিয়নে ৩৯টি, বাগধা ইউনিয়নে ২২টি, গৈলা ইউনিয়নে ২৩টি ও রত্নপুর ইউনিয়নে ২৪টি পূজামন্ডপে পূজা শুরু হয়েছে। এর মধ্যে ৫৫টি পূজামন্ডপ অধিক গুরুত্বপূর্ন, ৬৫টি পূজামন্ডপ কম গুরুত্বপূর্ন ও ৩৪টি পূজামন্ডপ ঝুঁকি নেই হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। অধিক গুরুত্বপূর্ন পূজা মন্ডপগুলোর মধ্যে রাজিহার ইউনিয়নে ১৫টি, বাকাল ইউনিয়নে ১৪টি, বাগধা ইউনিয়নে ৯টি, গৈলা ইউনিয়নে ৯টি ও রত্নপুর ইউনিয়নে ৮টি পূজামন্ডপ রয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, পূজায় যে কোন ধরণের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে ১শত ৭৫ জন পুলিশ সদস্য, এপিবিএন ১৭জন, ও ৭শত ৫৩জন আনসার সদস্য পূজামন্ডপে আইন শৃংখলার দায়িত্বে রয়েছে। এছাড়াও সার্বক্ষণিক পুলিশ, র‌্যাব ও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার দল টহলে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯