মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠিতে পেঁয়াজের আড়তে অভিযান, তিন প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতে জরিমানা

ঝালকাঠিতে পেঁয়াজের আড়তে অভিযান, তিন প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতে জরিমানা

ইমাম বিমান: ঝালকাঠিতে পেঁয়াজ আড়তে ভ্রাম্যমান আদালতের অভিযানে অধিক মূল্যে পেয়াঁজ বিক্রি করার অপরাধে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা।

বৃহস্পতিবার দুপুরে শহরের আড়ৎদারপট্টি এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী জরিমানার আদেশ প্রদান করেন। অভিযানের টের পেয়ে শহরের পেঁয়াজ ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে চলে যায় বলে জানা যায়।

এ বিষয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) বশির গাজী জানান, পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শহরের আড়তদারপট্টি এলাকায় তিন ব্যবসায়ী কম দামে পেঁয়াজ কিনে আড়তে মজুদ রেখে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। তাদের তিনজনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা সহ দুইটি ব্যবসাপ্রতিষ্ঠানে অবৈধ পলিথিন রাখার দায়েও প্রতিষ্ঠান দুটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি আরো বলেন, আমাদের অভিযান অব্যহত থাকবে।

ঝালকাঠিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্টেট মাহমুদা খানম ও মাসুমা আক্তার উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯